What Is IELTS? Test Format, Fees and Booking Guide for Bangladesh (2026)
If you want to study, work or settle abroad, sooner or later someone will ask for your IELTS score. Most universities in the UK, Canada, Australia, the USA and Europe accept it, and so do many visa and immigration offices. This guide explains what IELTS is, which version you need, what each section looks like in 2026, and how to book the test in Bangladesh.
বিদেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে থাকার পরিকল্পনা থাকলে আগে বা পরে কেউ না কেউ আপনার IELTS স্কোর চাইবেই। UK, Canada, Australia, USA আর ইউরোপের বেশিরভাগ university এটা গ্রহণ করে, অনেক ভিসা ও ইমিগ্রেশন অফিসও করে। এই গাইডে বুঝিয়ে বলছি IELTS কী, আপনার কোন ভার্সন লাগবে, 2026-এ প্রতিটা অংশ কেমন, আর বাংলাদেশে কীভাবে পরীক্ষা বুক করবেন।
What is IELTS? IELTS কী?
IELTS stands for International English Language Testing System. It tests four skills: Listening, Reading, Writing and Speaking. It is run jointly by the British Council, IDP and Cambridge University Press & Assessment. In Bangladesh you can book it through either the British Council or IDP. The test, the scoring and the certificate are the same with both.
IELTS-এর পূর্ণরূপ International English Language Testing System। এতে চারটা দক্ষতা যাচাই করা হয়: Listening, Reading, Writing আর Speaking। British Council, IDP আর Cambridge University Press & Assessment মিলে এটা পরিচালনা করে। বাংলাদেশে British Council বা IDP, যেকোনো একটার মাধ্যমে বুক করা যায়। দুই জায়গাতেই পরীক্ষা, নম্বর দেওয়ার নিয়ম আর সার্টিফিকেট একই।
Academic, General Training or UKVI? Academic, General Training নাকি UKVI?
- IELTS Academic is for university study (bachelor’s, master’s) and for professional registration, for example doctors and nurses.IELTS Academic university-তে পড়াশোনার জন্য (ব্যাচেলর, মাস্টার্স), আর ডাক্তার-নার্সদের মতো পেশাগত রেজিস্ট্রেশনের জন্য।
- IELTS General Training is for work, migration and some school or training courses.IELTS General Training চাকরি, মাইগ্রেশন আর কিছু স্কুল বা ট্রেনিং কোর্সের জন্য।
- IELTS for UKVI is the same test, taken at a UKVI-approved centre. You need it for some UK visa applications. Check with your university first: many UK universities accept the normal IELTS Academic.IELTS for UKVI একই পরীক্ষা, শুধু UKVI-অনুমোদিত সেন্টারে দিতে হয়। কিছু UK ভিসা আবেদনে এটা লাগে। আগে আপনার university-তে জেনে নিন, কারণ অনেক UK university সাধারণ IELTS Academic-ই গ্রহণ করে।
Listening and Speaking are the same in Academic and General Training. Only Reading and Writing are different.
Academic আর General Training-এ Listening ও Speaking একই। শুধু Reading আর Writing আলাদা।
IELTS test format 2026 IELTS পরীক্ষার ফরম্যাট 2026
The whole test takes about 2 hours and 45 minutes. You take Listening, Reading and Writing on the same day, one after another, with no breaks. Speaking can be on the same day or within about a week before or after, depending on the test centre.
পুরো পরীক্ষায় প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট লাগে। Listening, Reading আর Writing একই দিনে একটার পর একটা, মাঝে কোনো বিরতি নেই। Speaking টেস্ট সেন্টারের ওপর নির্ভর করে একই দিনে, বা এক সপ্তাহের মধ্যে আগে বা পরে হতে পারে।
1. Listening (30 minutes) ১. Listening (৩০ মিনিট)
There are 40 questions in four parts. Two are conversations and two are monologues (one person speaking), moving from everyday situations to an academic lecture. You hear each recording only once, and you will hear different accents.
চারটা অংশে মোট ৪০টা প্রশ্ন। দুটো কথোপকথন আর দুটো একজনের বক্তব্য। দৈনন্দিন বিষয় থেকে শুরু হয়ে শেষে একটা academic lecture থাকে। প্রতিটা অডিও মাত্র একবার শোনানো হয়, আর বিভিন্ন দেশের উচ্চারণ শুনবেন।
2. Reading (60 minutes) ২. Reading (৬০ মিনিট)
There are 40 questions. In Academic Reading you get three long passages from books, journals and magazines. In General Training you get shorter everyday texts, like notices, advertisements and workplace documents, followed by one longer text. Common question types are True/False/Not Given, matching headings, sentence completion and multiple choice.
মোট ৪০টা প্রশ্ন। Academic Reading-এ বই, জার্নাল আর ম্যাগাজিন থেকে নেওয়া তিনটা বড় passage থাকে। General Training-এ নোটিশ, বিজ্ঞাপন আর অফিসের কাগজপত্রের মতো ছোট দৈনন্দিন লেখা, তারপর একটা বড় লেখা থাকে। সাধারণ প্রশ্নের ধরন: True/False/Not Given, heading মেলানো, বাক্য পূরণ আর multiple choice।
3. Writing (60 minutes) ৩. Writing (৬০ মিনিট)
- Task 1 (at least 150 words, about 20 minutes): in Academic you describe a graph, chart, table, map or process. In General Training you write a letter.Task 1 (কমপক্ষে ১৫০ শব্দ, প্রায় ২০ মিনিট): Academic-এ একটা graph, chart, table, map বা process বর্ণনা করতে হয়। General Training-এ একটা চিঠি লিখতে হয়।
- Task 2 (at least 250 words, about 40 minutes): an essay giving your opinion or discussing a problem. Task 2 carries more marks than Task 1, so give it more time.Task 2 (কমপক্ষে ২৫০ শব্দ, প্রায় ৪০ মিনিট): একটা essay, যেখানে মতামত দিতে হয় বা কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে হয়। Task 1-এর চেয়ে Task 2-এ নম্বর বেশি, তাই এতে বেশি সময় দিন।
4. Speaking (11 to 14 minutes) ৪. Speaking (১১ থেকে ১৪ মিনিট)
Speaking is a face-to-face interview with a real examiner, and it is recorded. Part 1 is general questions about you, your studies or work, and your hometown. In Part 2 you get a topic card and one minute to prepare, then you speak for up to two minutes. Part 3 is a deeper discussion linked to the Part 2 topic.
Speaking হলো একজন examiner-এর সাথে সামনাসামনি interview, যেটা রেকর্ড করা হয়। Part 1-এ আপনার নিজের, পড়াশোনা বা কাজ আর নিজের এলাকা নিয়ে সাধারণ প্রশ্ন। Part 2-এ একটা topic card দেওয়া হয়, এক মিনিট প্রস্তুতির পর দুই মিনিট পর্যন্ত বলতে হয়। Part 3-এ Part 2-এর বিষয় নিয়ে আরও গভীর আলোচনা।
IELTS in Bangladesh is now on computer বাংলাদেশে IELTS এখন কম্পিউটারে
Since February 2026, IELTS in Bangladesh is taken on computer only. The questions and scoring are the same as the old paper test. The difference is that you type your answers, and results come much faster. Some centres offer a “Writing on Paper” option if you prefer to handwrite the Writing section. Speaking is still face to face with an examiner.
ফেব্রুয়ারি 2026 থেকে বাংলাদেশে IELTS শুধু কম্পিউটারে দেওয়া যায়। প্রশ্ন আর নম্বর দেওয়ার নিয়ম আগের পেপার পরীক্ষার মতোই। পার্থক্য হলো উত্তর টাইপ করতে হয়, আর রেজাল্ট অনেক দ্রুত আসে। কিছু সেন্টারে Writing হাতে লিখে দেওয়ার জন্য “Writing on Paper” অপশন আছে। Speaking আগের মতোই examiner-এর সাথে সামনাসামনি।
Tip: if you are not used to typing in English, start practising now. Typing speed matters in Writing.
টিপ: ইংরেজিতে টাইপ করার অভ্যাস না থাকলে এখন থেকেই প্র্যাকটিস শুরু করুন। Writing-এ টাইপিং স্পিড অনেক গুরুত্বপূর্ণ।
How IELTS is scored IELTS-এ নম্বর কীভাবে দেওয়া হয়
Each skill gets a band score from 0 to 9, in half-band steps (for example 6.5). Your overall band is the average of the four. Most universities ask for an overall 6.0 to 7.0, often with a minimum in each skill, such as “6.5 overall with no band below 6.0”. Always check the exact requirement for your course.
প্রতিটা skill-এ 0 থেকে 9 পর্যন্ত band score দেওয়া হয়, অর্ধেক ধাপে (যেমন 6.5)। চারটার গড় হলো আপনার overall band। বেশিরভাগ university overall 6.0 থেকে 7.0 চায়, প্রায়ই প্রতিটা skill-এ একটা ন্যূনতম নম্বরসহ, যেমন “overall 6.5, কোনো skill 6.0-এর নিচে নয়”। আপনার কোর্সের সঠিক শর্ত সবসময় জেনে নিন।
Fees, results and validity ফি, রেজাল্ট আর মেয়াদ
- Test fee in Bangladesh: about BDT 31,100 for IELTS Academic or General Training, and about BDT 34,850 for IELTS for UKVI (fees revised in September 2026). Fees change from time to time, so confirm on the British Council or IDP website before you pay.বাংলাদেশে পরীক্ষার ফি: IELTS Academic বা General Training-এর জন্য প্রায় ৩১,১০০ টাকা, IELTS for UKVI-এর জন্য প্রায় ৩৪,৮৫০ টাকা (সেপ্টেম্বর 2026-এ ফি বদলেছে)। ফি মাঝেমধ্যে বদলায়, তাই টাকা দেওয়ার আগে British Council বা IDP-এর ওয়েবসাইটে মিলিয়ে নিন।
- Results: usually within 1 to 2 days for IELTS on computer, online first, then the Test Report Form.রেজাল্ট: কম্পিউটারে দেওয়া IELTS-এর রেজাল্ট সাধারণত ১ থেকে ২ দিনের মধ্যে আসে। আগে অনলাইনে দেখা যায়, তারপর Test Report Form পাওয়া যায়।
- Validity: most universities and visa offices accept IELTS results for 2 years from the test date.মেয়াদ: বেশিরভাগ university আর ভিসা অফিস পরীক্ষার তারিখ থেকে ২ বছর পর্যন্ত IELTS রেজাল্ট গ্রহণ করে।
- One Skill Retake: if one skill lets you down, IELTS on computer lets you retake just that one skill within 60 days, instead of the whole test. Ask your test centre whether it is offered and whether your university accepts it.One Skill Retake: কোনো একটা skill-এ খারাপ হলে কম্পিউটারে দেওয়া IELTS-এ পুরো পরীক্ষা না দিয়ে ৬০ দিনের মধ্যে শুধু সেই skill আবার দেওয়া যায়। আপনার টেস্ট সেন্টারে এটা আছে কিনা, আর আপনার university এটা গ্রহণ করে কিনা, জেনে নিন।
How to book IELTS in Bangladesh বাংলাদেশে কীভাবে IELTS বুক করবেন
- Choose your test type (Academic, General Training or UKVI) based on what your university or visa needs.আপনার university বা ভিসার চাহিদা অনুযায়ী পরীক্ষার ধরন ঠিক করুন (Academic, General Training বা UKVI)।
- Book online on the British Council or IDP Bangladesh website and pick a centre and date.British Council বা IDP Bangladesh-এর ওয়েবসাইটে অনলাইনে বুক করুন, সেন্টার আর তারিখ বেছে নিন।
- Use your passport to register. You must bring the same passport on test day.রেজিস্ট্রেশনে পাসপোর্ট ব্যবহার করুন। পরীক্ষার দিন একই পাসপোর্ট সাথে আনতে হবে।
- Pay the fee and check your email for the confirmation and your Speaking time.ফি জমা দিন, তারপর ইমেইলে confirmation আর Speaking-এর সময় দেখে নিন।
How long should you prepare? কতদিন প্রস্তুতি নেবেন?
It depends on where you are now and the band you need. As a rough guide, many students need 6 to 10 weeks of regular practice to move up half a band to one band. Start with a full practice test to find your weak skill, then work on it every day. Get your Writing and Speaking checked by a teacher, because those are the hardest to judge on your own.
এটা নির্ভর করে আপনি এখন কোথায় আছেন আর কত band লাগবে তার ওপর। মোটামুটি হিসেবে, অনেক শিক্ষার্থীর অর্ধেক থেকে এক band বাড়াতে ৬ থেকে ১০ সপ্তাহ নিয়মিত প্র্যাকটিস লাগে। একটা পূর্ণ practice test দিয়ে শুরু করুন, দুর্বল skill খুঁজে বের করুন, তারপর প্রতিদিন সেটা নিয়ে কাজ করুন। Writing আর Speaking একজন শিক্ষককে দিয়ে চেক করিয়ে নিন, কারণ এই দুটো নিজে নিজে যাচাই করা সবচেয়ে কঠিন।
Prepare for IELTS with English World English World-এর সাথে IELTS প্রস্তুতি নিন
At English World we run IELTS courses in Dhaka and Sylhet, with computer-based mock tests and one-to-one feedback on Writing and Speaking. Not sure which test you need, or which band your university asks for? Contact us and we will check it with you.
English World ঢাকা আর সিলেটে IELTS কোর্স করায়, কম্পিউটার-ভিত্তিক mock test আর Writing ও Speaking-এ আলাদা করে feedback সহ। কোন পরীক্ষা লাগবে বা আপনার university কত band চায়, নিশ্চিত নন? আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার সাথে মিলিয়ে দেখব।
📍 Dhaka Office: Moghbazar, Gulfesha Plaza (Agora building), Lift-10, Suite-A, Dhaka
📍 Sylhet Office: Level-6, Lift-5, Galleria Shopping Complex, Zindabazar, Sylhet
📞 +880 1805-467342 | +880 1796-567593 (WhatsApp)
✉️ englishworldbd24@gmail.com
👍 Follow us on Facebook / আমাদের Facebook পেজ: facebook.com/englishworld.studyabroad
▶️ YouTube: @englishworld-IELTS
